Translate

অনলাইন আয় সম্পর্কে জানব বেকারত্ব দুর করব

গুগলে অনলাইন আয়ের সকল তথ্য ফ্রিতে পাওয়া যায়, তাই অনলাইন আয়ের সকল ট্রেনিং আপনি ইন্টারনেট থেকে ফ্রি শিখতে পারেন।Odesk, Elance এ প্রোফাইল ১০০% বা সামান্য ফিতে Test পাশে সহায়তা দিই

আউট সোর্সিং এর মাধ্যমে দেশের সমৃদ্ধি আনব

অতিরিক্ত জনসংখ্যা এখন আর কোন অভিশাপ নয়, সঠিক ব্যবহারে এ জনসম্পদ দক্ষ মানবশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশকে মধ্য আয় থেকে উচ্চ আয়ের দেশে রূপান্তর করতে পারে।

আধুনিক যুগে বেকারত্ব লজ্জার ব্যাপার

বেকারত্বকে না বলি ! আপনার যদি একটি পিসি ও ইন্টারনেট লাইন থাকে, আর পিসি সর্ম্পকে ধারনা থাকে, তবে সামান্য ট্রেনিং নিয়ে আপনি নিজকে প্রস্তুুত করে আয় শুরু করতে পারেন।

বেকারত্ব দুরীকরনে অনলাইন আয়ের বিকল্প নাই

সময় এসেছে অজানা ওয়েব দুনিয়া জানার ও বুঝায়, ফেসবুক বা্ ইউটিউবে সময় অপচয় না করে সোস্যাল সাইট গুলির সাফল্য নিজের ঘরে তুলি ।সময় অপব্যয় নয় মিতব্যায়িরা কাঙ্খিত সাফল্য পেতে পারে।

শিক্ষার শেষ নাই, তাই, জানার চেষ্টা আসলেই কি বৃথা

যদি অনলাইন আয়ে আগ্রহী তাহলে SEO, Date Entry বা Graphics etc জানুন, প্রয়োজনে নামেমাত্র সামান্য ফিতে আমাদের সহযোগীতা/টিউটোরিয়াল / ভিডিও টিউটোরিয়াল সহায়তা নিতে যোগাযোগ করুন।

Showing posts with label ফরমালিন মুক্ত হয়নি বাজার. Show all posts
Showing posts with label ফরমালিন মুক্ত হয়নি বাজার. Show all posts

Wednesday, January 30, 2013

ফরমালিনমুক্ত বাজারের নামে প্রতারণা


ফরমালিনমুক্ত বাজারের নামে প্রতারণা
রাজধানীর কয়েকটি কাঁচাবাজার আনুষ্ঠানিকভাবে ফরমালিনমুক্ত ঘোষণা করা হলেও এসব বাজার এখনও ফরমালিনে সয়লাব।







 সমকালের বিশেষ অনুসন্ধানে ফরমালিনমুক্ত আদর্শ বাজারগুলোর ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিয়ে ফরমাল ডিহাইড্রেড মেশিন নিয়ে কয়েকটি বাজারে পণ্য পরীক্ষা করা হলে অধিকাংশতেই ফরমালিনের অস্তিত্ব পাওয়া গেছে। শুধু মালিবাগ ছাড়া ফরমালিনমুক্ত ঘোষিত বাজারগুলোতে নিয়মিত ফরমালিন পরীক্ষাও করা হয় না। গত ১৫ জানুয়ারি রাজধানীর কাপ্তানবাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান ময়নাসহ ব্যবসায়ীদের নিয়ে ফরমালিন পরীক্ষা করা হয়। তখন বেশির ভাগ দোকানের মাছে ফরমালিন পাওয়া যায়। ১৬ জানুয়ারি মোহাম্মদপুর টাউন হল মার্কেটে মাছ পরীক্ষা করা হলে একইভাবে ফরমালিন ধরা পড়ে। 
  গতকাল সোমবার মহাখালী কাঁচাবাজারে ফল পরীক্ষায় ধরা পড়ে ফরমালিন। ক্রেতাদের অভিযোগ, এসব বাজারে নিয়মিত ফরমালিন পরীক্ষার কথা থাকলেও তা হচ্ছে না। ফলে আগের মতোই ফরমালিনযুক্ত পণ্য বিক্রি হচ্ছে। এতে প্রতারিত হচ্ছেন তারা। 
ফরমালিনমুক্ত ঘোষিত রাজধানীর সাতটি কাঁচাবাজারে সমকালের উদ্যোগে অনুসন্ধান চালানো হয়। এ সময় বাজারগুলোর ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে পণ্য পরীক্ষা করা হয়। বাজারগুলো হচ্ছে_ কাপ্তানবাজার, মোহাম্মদপুর টাউন হল, মহাখালী, মালিবাগ, শান্তিনগর, গুলশান ও মিরপুরের শাহআলী। এর মধ্যে মোহাম্মদপুর টাউন হল ও মহাখালী বাজারের কয়েকটি দোকানের ফল ও মাছে ফরমালিন পাওয়া যায়। কাপ্তানবাজারের সব মাছের দোকানে ফরমালিনের অস্তিত্ব পাওয়া গেছে। এই বাজার তিনটিতে সর্বনিম্ন দশমিক ২০ পার্ট পার মিলিয়ন (পিপিএম) থেকে ৪১ পিপিএম মাত্রায় ফরমালিন শনাক্ত করা হয়। এতে বিব্রত বোধ করেন ব্যবসায়ী নেতারা। তবে পরীক্ষার সঙ্গে যুক্ত টেকনিশিয়ানদের কেউ কেউ বলেন, দশমিক ৯৯ পিপিএম পর্যন্ত ফরমালিন সহনীয়। আবার ফুড অর্ডিন্যান্স অনুযায়ী, খাদ্যপণ্যে কোনো মাত্রার ফরমালিনই গ্রহণযোগ্য নয়। এ সময় স্থানীয় বাসিন্দারা বলেন, ফরমালিনমুক্ত রাখতে পরীক্ষা করে পণ্য বিক্রি হওয়ার কথা থাকলেও তা বেশির ভাগ সময়ে হচ্ছে না। ঘোষণার কথা শুনে এসব বাজারে ফরমালিনমুক্ত পণ্য কিনতে ভিড় জমান ভোক্তারা। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের অবহেলার কারণে ভোক্তাদের প্রতারণার শিকার হতে হচ্ছে।