Translate

অনলাইন আয় সম্পর্কে জানব বেকারত্ব দুর করব

গুগলে অনলাইন আয়ের সকল তথ্য ফ্রিতে পাওয়া যায়, তাই অনলাইন আয়ের সকল ট্রেনিং আপনি ইন্টারনেট থেকে ফ্রি শিখতে পারেন।Odesk, Elance এ প্রোফাইল ১০০% বা সামান্য ফিতে Test পাশে সহায়তা দিই

আউট সোর্সিং এর মাধ্যমে দেশের সমৃদ্ধি আনব

অতিরিক্ত জনসংখ্যা এখন আর কোন অভিশাপ নয়, সঠিক ব্যবহারে এ জনসম্পদ দক্ষ মানবশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশকে মধ্য আয় থেকে উচ্চ আয়ের দেশে রূপান্তর করতে পারে।

আধুনিক যুগে বেকারত্ব লজ্জার ব্যাপার

বেকারত্বকে না বলি ! আপনার যদি একটি পিসি ও ইন্টারনেট লাইন থাকে, আর পিসি সর্ম্পকে ধারনা থাকে, তবে সামান্য ট্রেনিং নিয়ে আপনি নিজকে প্রস্তুুত করে আয় শুরু করতে পারেন।

বেকারত্ব দুরীকরনে অনলাইন আয়ের বিকল্প নাই

সময় এসেছে অজানা ওয়েব দুনিয়া জানার ও বুঝায়, ফেসবুক বা্ ইউটিউবে সময় অপচয় না করে সোস্যাল সাইট গুলির সাফল্য নিজের ঘরে তুলি ।সময় অপব্যয় নয় মিতব্যায়িরা কাঙ্খিত সাফল্য পেতে পারে।

শিক্ষার শেষ নাই, তাই, জানার চেষ্টা আসলেই কি বৃথা

যদি অনলাইন আয়ে আগ্রহী তাহলে SEO, Date Entry বা Graphics etc জানুন, প্রয়োজনে নামেমাত্র সামান্য ফিতে আমাদের সহযোগীতা/টিউটোরিয়াল / ভিডিও টিউটোরিয়াল সহায়তা নিতে যোগাযোগ করুন।

Showing posts with label পরিবেশ দুষন. Show all posts
Showing posts with label পরিবেশ দুষন. Show all posts

Thursday, January 24, 2013

আমরা কি খাই, যেই শিম চাষীরা খান না, কেন?

আমরা কি খাই, ক্ষেতের শিম  চাষীরা খান না! কেন?
বাউফল (পটুয়াখালী) থেকে, নুরুল ইসলাম সিদ্দিকী (মাসুম) : পটুয়াখালীর বাউফল উপজেলার শিম চাষীরা নিজ ক্ষেতে বাণিজ্যিকভাবে চাষ করা শিম না খেয়ে বাড়ির আঙ্গিনায় অথবা ঘরের কোণে অল্প পরিসরে লাগানো গাছের শিম খায়। পোকার আক্রমণ ও পচন থেকে রক্ষার জন্য শিম ক্ষেতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এই কারণে চাষীরা নিজেরা ওই শিম খাই না বলে জানা গেছে। উপজেলার আয়নাবাজ কালাইয়া গ্রামের রহমান বেপারী (৪৪) এবার ৩০ শতাংশ জমিতে শিম চাষ করেছেন। অথচ বাড়ির একপাশে সামান্য জায়গায় পৃথকভাবে কিছু শিম গাছ লাগিয়েছেন। এ ব্যাপারে রহমান বেপারী বলেন, শিম ক্ষেতে এখন এত বেশি বিষ দেয়া হয় যে খেতেও ভয় লাগে। পরিবারের কেউ এই শিম  খেতে চায় না। তাই বসতভিটার আঙ্গিনার খানিকটা শিম কীটনাশক ছাড়াই চাষ করি, সেগুলোই খাই। আর ক্ষেতের শিম বিক্রি করি। এ বছর শিমের বাজারদর এখনো বেশ ভালো রয়েছে। প্রতি মণ শিমের বর্তমান বাজারদর ৯৬০ টাকা। তাই ফলন বাড়াতে কীটনাশকের ব্যাপক ব্যবহার করছেন তারা। উপজেলার কালাইয়া বন্দরের লঞ্চঘাট এলাকার সবজি চাষী শংকর হাওলাদার বলেন, সবজিতে কোনো পোকা থাকলে কেউ সবজি কিনতে চায় না। কীটনাশক ছিটিয়েও এবার ক্ষেত রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। পোকার আক্রমণ নাজেহাল করে তুলেছে। তখন লোকসান গুনতে হয় কৃষকের। তাই বাধ্য হয়েই কীটনাশক ব্যবহার করতে হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুর রহমান বলেন, যে কোনো ধরনের সবজিতে কীটনাশক প্রয়োগ আইন অনুযায়ী নিষিদ্ধ। আইপিএম পদ্ধতিতে পোকা দমনের চেষ্টা করার জন্য কৃষকদের বারবার আমরা বলে আসছি। কিন্তু কৃষকরা কীটনাশকের দিকেই ঝুঁকে পড়েছেন। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.মনজুরুল আলম বলেন, কিটনাশক মিশ্রিত সবজি খাওয়ার পর জ-িস, কিডনির সমস্যা, প্যারালাইসিস, পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।