জেএসসি ও জেডিসি
নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও এই ওয়েবসাইটে জেএসসির ফল পাওয়া যাবে। এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাবে। যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে JSC লিখে একটি স্পেস দিয়ে নিজ বোর্ডের নামে প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর লিখতে হবে নিজের রোল নম্বর। পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। মাদ্রাসার ক্ষেত্রে জেএসসির বদলে JDC লিখতে হবে।
প্রাথমিক শিক্ষা সমাপনী
নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও প্রাথমিকের ফল পাওয়া যাবে এই ওয়েবসাইটে। এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাবে। যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে নিজ উপজেলা/থানার কোড নম্বর লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর লিখতে হবে পাসের বছর। এরপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। মাদ্রাসার ক্ষেত্রে DPE এর স্থলে EBT লিখতে হবে। এছাড়া অন্যান্য সব আগের মতোই হবে।
চলতি বছর জেএসসি, জেডিসি মিলিয়ে সর্বমোট ১৯ লাখ ৮ হাজার ৩৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে জেএসসিতে ১৫ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন এবং জেডিসিতে ৩ লাখ ৫৪ হাজার ৭৯০ জন শিক্ষার্থী রয়েছে।
এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে সারাদেশে অংশ নিয়েছে ২৯ লাখ ৬৯ হাজার ৩৯৩ জন শিশু শিক্ষার্থী।













