Translate

অনলাইন আয় সম্পর্কে জানব বেকারত্ব দুর করব

গুগলে অনলাইন আয়ের সকল তথ্য ফ্রিতে পাওয়া যায়, তাই অনলাইন আয়ের সকল ট্রেনিং আপনি ইন্টারনেট থেকে ফ্রি শিখতে পারেন।Odesk, Elance এ প্রোফাইল ১০০% বা সামান্য ফিতে Test পাশে সহায়তা দিই

আউট সোর্সিং এর মাধ্যমে দেশের সমৃদ্ধি আনব

অতিরিক্ত জনসংখ্যা এখন আর কোন অভিশাপ নয়, সঠিক ব্যবহারে এ জনসম্পদ দক্ষ মানবশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশকে মধ্য আয় থেকে উচ্চ আয়ের দেশে রূপান্তর করতে পারে।

আধুনিক যুগে বেকারত্ব লজ্জার ব্যাপার

বেকারত্বকে না বলি ! আপনার যদি একটি পিসি ও ইন্টারনেট লাইন থাকে, আর পিসি সর্ম্পকে ধারনা থাকে, তবে সামান্য ট্রেনিং নিয়ে আপনি নিজকে প্রস্তুুত করে আয় শুরু করতে পারেন।

বেকারত্ব দুরীকরনে অনলাইন আয়ের বিকল্প নাই

সময় এসেছে অজানা ওয়েব দুনিয়া জানার ও বুঝায়, ফেসবুক বা্ ইউটিউবে সময় অপচয় না করে সোস্যাল সাইট গুলির সাফল্য নিজের ঘরে তুলি ।সময় অপব্যয় নয় মিতব্যায়িরা কাঙ্খিত সাফল্য পেতে পারে।

শিক্ষার শেষ নাই, তাই, জানার চেষ্টা আসলেই কি বৃথা

যদি অনলাইন আয়ে আগ্রহী তাহলে SEO, Date Entry বা Graphics etc জানুন, প্রয়োজনে নামেমাত্র সামান্য ফিতে আমাদের সহযোগীতা/টিউটোরিয়াল / ভিডিও টিউটোরিয়াল সহায়তা নিতে যোগাযোগ করুন।

Showing posts with label ওয়াটার বাস. Show all posts
Showing posts with label ওয়াটার বাস. Show all posts

Wednesday, June 26, 2013

তৃতীয়বারের মতো ওয়াটার বাস

তৃতীয়বারের মতো ওয়াটার বাস

আবার নতুন করে পরীক্ষামূলকভাবে চলতে শুরু করেছে ওয়াটার বাস। প্রতিদিন সদরঘাট থেকে গাবতলী পর্যন্��
আবার নতুন করে পরীক্ষামূলকভাবে চলতে শুরু করেছে ওয়াটার বাস। প্রতিদিন সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত চলাচল করছে এই বাস। ছবিটি গতকাল বুড়িগঙ্গা নদী থেকে তোলা
প্রথম আলো
রাজধানীর সদরঘাট-গাবতলী বৃত্তাকার নৌপথের প্রথম পর্ব (২৯ কিলোমিটার) চালুর পর ২০০৪ সালে মহাসমারোহে উদ্বোধন করা হয়েছিল ওয়াটার বাস। মাস খানেক চলার পর বন্ধ হয়ে গেলে যোগ হয় বেসরকারি প্রতিষ্ঠান এটলাস লিমিটেডের ‘এটলাস সান’। কিন্তু এই নৌযানটিও চলল না বেশি দিন।
বর্তমান সরকার ক্ষমতায় এসে ২০১০ সালের আগস্টে নতুন উদ্যমে আবার চালু করে ওয়াটার বাস। ১১ মাস পর সে উদ্যমেও ভাটা পড়ে। সে সময় ভারত থেকে ১০টি ওয়াটার বাস আনার উদ্যোগ নেওয়া হয়। তারপর দীর্ঘদিন চুপ।
এবার আবার নতুন চমক। আগে সম্পূর্ণ সরকারি অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তত্ত্বাবধানে চললেও এবার উদ্যোগ নিয়েছে অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। কয়েক দিন ধরে পরীক্ষামূলকভাবে সদরঘাট-সিন্নিরটেক যাতায়াত করছে দুটি ওয়াটার বাস।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান খুব আশাবাদী, এবার বৃত্তাকার নৌপথে ওয়াটার বাস চলাচল স্থায়ী হবে। কারণ, আগে বন্ধ হয়ে যাওয়ার সমস্যাগুলো দূর করা হচ্ছে। নৌযানের যান্ত্রিক ত্রুটি এড়াতে তাত্ক্ষণিক ব্যবস্থা, যাতায়াত পথ খনন, যাত্রীদের সুবিধায় কম ভাড়া নেওয়া হচ্ছে। ল্যান্ডিং স্টেশনগুলোও সংস্কার করা হচ্ছে।
দুটি পুরোনো ‘এম এল বুড়িগঙ্গা’ ও ‘এম এল তুরাগ’। এগুলোর সঙ্গে নতুন চারটির যোগ। পুরোনো দুটিতে ৩৫টি আসন। নতুন চারটির প্রতিটিতে একযোগে আসন পাবেন ৮১ জন যাত্রী। আগের দুটি তৈরি হয়েছিল দেড় কোটি টাকায়। নতুন চারটি তৈরিতে মোট খরচ তিন কোটি টাকা। বুড়িগঙ্গা নদীর পশ্চিম পারে কেরানীগঞ্জে ঢাকা ডকইয়ার্ড লিমিটেডের কারখানায় তৈরি হয়েছে চারটি ওয়াটার বাস। আনুষ্ঠানিক চালুর পর প্রতিদিন সকাল সাতটা থেকে এক ঘণ্টা পর পর চলবে। ভাড়া সর্বোচ্চ ৪০ টাকা এবং সর্বনিম্ন (একটি ল্যান্ডিং স্টেশন থেকে অন্যটি) ১০ টাকা। সদরঘাট থেকে আমিনবাজার পর্যন্ত পাঁচটি স্টেশন থাকবে। ইতিমধ্যে সদরঘাট ও আমিনবাজারে ওয়াটার বাসে যাতায়াতের জন্য যাত্রীদের আকৃষ্ট করা হচ্ছে। মাইকিং করে বলা হচ্ছে, ‘সড়কপথের যানজট এড়াতে পরিবেশবান্ধব ওয়াটার বাসে যাতায়াত করুন।’
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান জানান, শিগগির ওয়াটার বাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এ ছাড়া আরও চারটি বাস নির্মাণ করা হবে।
দৈনিক প্রথম আলো, প্রতিবেদক | তারিখ: ২৪-০৬-২০১৩