Translate

অনলাইন আয় সম্পর্কে জানব বেকারত্ব দুর করব

গুগলে অনলাইন আয়ের সকল তথ্য ফ্রিতে পাওয়া যায়, তাই অনলাইন আয়ের সকল ট্রেনিং আপনি ইন্টারনেট থেকে ফ্রি শিখতে পারেন।Odesk, Elance এ প্রোফাইল ১০০% বা সামান্য ফিতে Test পাশে সহায়তা দিই

আউট সোর্সিং এর মাধ্যমে দেশের সমৃদ্ধি আনব

অতিরিক্ত জনসংখ্যা এখন আর কোন অভিশাপ নয়, সঠিক ব্যবহারে এ জনসম্পদ দক্ষ মানবশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশকে মধ্য আয় থেকে উচ্চ আয়ের দেশে রূপান্তর করতে পারে।

আধুনিক যুগে বেকারত্ব লজ্জার ব্যাপার

বেকারত্বকে না বলি ! আপনার যদি একটি পিসি ও ইন্টারনেট লাইন থাকে, আর পিসি সর্ম্পকে ধারনা থাকে, তবে সামান্য ট্রেনিং নিয়ে আপনি নিজকে প্রস্তুুত করে আয় শুরু করতে পারেন।

বেকারত্ব দুরীকরনে অনলাইন আয়ের বিকল্প নাই

সময় এসেছে অজানা ওয়েব দুনিয়া জানার ও বুঝায়, ফেসবুক বা্ ইউটিউবে সময় অপচয় না করে সোস্যাল সাইট গুলির সাফল্য নিজের ঘরে তুলি ।সময় অপব্যয় নয় মিতব্যায়িরা কাঙ্খিত সাফল্য পেতে পারে।

শিক্ষার শেষ নাই, তাই, জানার চেষ্টা আসলেই কি বৃথা

যদি অনলাইন আয়ে আগ্রহী তাহলে SEO, Date Entry বা Graphics etc জানুন, প্রয়োজনে নামেমাত্র সামান্য ফিতে আমাদের সহযোগীতা/টিউটোরিয়াল / ভিডিও টিউটোরিয়াল সহায়তা নিতে যোগাযোগ করুন।

Showing posts with label ব্লগার আসিফ. Show all posts
Showing posts with label ব্লগার আসিফ. Show all posts

Tuesday, January 15, 2013

জনপ্রিয় ব্লগার আসিফ ছুরিকাহত


 জনপ্রিয় ব্লগার আসিফ ছুরিকাহত

রাজধানীর উত্তরায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মহিউদ্দিন। সোমবার রাত ১০টায় উত্তরা ১১ নম্বর সেক্টরে তিনি এ হামলার শিকার হন। তিনি বর্তমানে উত্তরা ১১ সেক্টরের মুনছুর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মুনছুর আলী হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎক গোলাম সরওয়ার আসীফের বরাত দিয়ে জানান, আসিফ গরীব-ই-নেওয়াজ সড়কে নিজের কার্যালয় থেকে বের হওয়ার পর পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। আসীফের ঘাড়ে ও পিঠে পাঁচটি ছুরিকাঘাত রয়েছে। ঘাড়ের আঘাতগুলো গভীর। এজন্য প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আসিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

পুলিশ বলেছে, গতকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। মামলা হলেই অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।
মাসুদ আলম : আমাদের সময় তাং ১৬/০১/১৩